ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আব্দুল হেকিম নামক এক বৃদ্ধ হারিয়ে গেছেন। তার বয়স আনুমানিক ৭৫ বছর। উচ্চতা- ৫ ফুট , গায়ের রং- কালো ও দৈহিক গঠন চিকন আকৃতির। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল সাদা পাঞ্জাবী।
আব্দুল হেকিম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার অন্তর্গত মামুদপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১৬ ই জুলাই ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করতে যেয়ে আর বাড়ি ফিরে আসেননি। তিনি ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
তাকে খুঁজে না পেয়ে ১৮ জুলাই রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আব্দুল হেকিমের শ্যালক। যার নম্বর ১০৩৩।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে শাহবাগ থানা অথবা ওনার ছেলের 01740642544 এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।