• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী জানে আলম

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ মার্চ, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : নিজ গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরের যাত্রাপুরে চিরনিদ্রিায় শায়িত হলেন সংগীতশিল্পী জানে আলম। আজ বুধবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানের তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল ১০টায় মগবাজার বাসভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জানে আলমের মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রামের বাড়ির উদ্দেশে।

গতকাল মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জানে আলম। মাসখানেক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর নিউমোনিয়ায় আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মানিকগঞ্জের হরিরামপুরের যাত্রাপুর গ্রামে জানে আলমের জন্ম। স্বাধীনতার পরপরই তার গানের শুরুটা। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তার পরিচিতি। সে সময় পপ শিল্পী আজম খান তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং অধ্যাত্মবাদ যুক্ত করে গান করা তার বৈশিষ্ট্য।

জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা প্রায় চার হাজার। এ ছাড়া তার লেখা, সুর ও সংগীত পরিচালনায় প্রায় তিন হাজার গান রয়েছে। বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই তার গান গেয়েছেন। তার গাওয়া বিখ্যাত গানের তালিকায় রয়েছে ‘একটি গন্ধমের লাগিয়া’, ‘স্কুল খুইলাছেরে মাওলা’, ‘কালি ছাড়া কলমের মূল্য যে নাই’, ‘তুমি পিরিতি শিখাইয়া’, ‘দয়াল বাবা কেবলা কাবা’ ইত্যাদি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৯ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!