ঢাকা শুক্রবার, জুলাই ১০, ২০২৬

Sangbadsanglap.com

বাংলাদেশ ঔষধালয়ের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে খুশি পরিদর্শকরা


স্মার্ট প্রতিনিধি
০:৪১ - বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৩
বাংলাদেশ ঔষধালয়ের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে খুশি পরিদর্শকরা

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়ায় অবস্থিত বাংলাদেশ ঔষধালয় আয়ুর্বেদিক চিকিৎসা  কেন্দ্র এবং চিকিৎসা কেন্দ্রের ওষুধ প্রস্তুতের স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন পরিদর্শকরা।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ঔষধালয় আয়ুর্বেদিক চিকিৎসা  কেন্দ্র এবং চিকিৎসা কেন্দ্রের ওষুধ প্রস্তুতের স্থান পরিদর্শন করেন প্রাচীর (প্রাকৃতিক চিকিৎসা উন্নয়ন প্রচেষ্টা) আহ্বায়ক এডভোকেট  মো.শফিকুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনিছুজ্জামান,  সোনাইমুড়ি অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতালের পরিচালক ডাক্তার  মো. আলতাদ হোসাইন শারীফ।

বাংলাদেশ ঔষধালয় পরিদর্শন শেষে ওই প্রতিষ্ঠান সম্পর্কে লিখিত মন্তব্য প্রদান করেন ভিসি আনিছুজ্জামান এবং চক্ষু হাসপাতালের পরিচালক ডাক্তার আলতাফ হোসেন শারীফ।

এসময় তারা বাংলাদেশ ঔষধালয় আয়ুর্বেদিক চিকিৎসা  কেন্দ্র এবং চিকিৎসা কেন্দ্রের ওষুধ প্রস্তুতের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিষ্ঠানের কর্ণধার কবিরাজ মোহাম্মদ হোসাইন এবং তাঁর পুত্র কবিরাজ মো. দিদারুল ইসলামকে ধন্যবাদ জানান।