• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নির্বাচন কমিশনের উপসচিবসহ ৫ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ সংবাদটির পাঠক ৪ জন

এনবি নিউজ : গতকাল সোমবার রাতে ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, কুষ্টিয়ায় একটি পরিবারের ছয় সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় অভিযুক্ত নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিবসহ ৫ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই খবর নিশ্চিত করে  ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, এনআইডি জালিয়াতির ঘটনায় ইসির উপসচিব কুষ্টিয়ার সাবেক সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম; ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুষ্টিয়া সদরের সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান; সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও কুমারখালীর সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছামিউল আলম; চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও কুষ্টিয়া সদরের সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাশ ও কুষ্টিয়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জিএম সাদিকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সেই সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুষ্টিয়ায় একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে অন্যের জায়গাজমি দখল করে আসছিল। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর শহরের এনএস রোডের বাসিন্দা এম এম এ ওয়াদুদ এ প্রতারক চক্রের ১৮ সদস্যের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০–১২ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এরই মধ্যে এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে ইসি সচিবালয়। তাতে ইসি কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর নিজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার পর দায়িত্ব থেকে অব্যাহতি দিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৯ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!