ঢাকা বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

Sangbadsanglap.com

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ


স্মার্ট প্রতিনিধি
২৩:০৩ - শনিবার, মার্চ ৪, ২০২৩
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কদম রসুল (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও বিস্তারিত জানতে পারিনি। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।

বিস্তারিত আসছে…