ঢাকা শনিবার, জুলাই ১৮, ২০২৬

Sangbadsanglap.com

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে ইউপি সচিবরা


স্মার্ট প্রতিনিধি
০:০০ - সোমবার, এপ্রিল ১০, ২০২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে ইউপি সচিবরা

স্থানীয় সরকার বিভাগের সর্বনিন্ম স্তরে প্রান্তিক জনগোষ্ঠিকে সমন্বয়ের মাধ্যমে সরকারি নীতিগত সহায়তা ও করণীয় নির্ধারণে পরিকল্পনা এবং বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ সচিবদের অগ্রণী ভূমিকা রয়েছে বলে বন্তব্য করেছেন বাংলাদেশ ইউপি সচিব সমিতি (বাপসা) নোয়াখালীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সময় এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের। লক্ষ্য জয়ে কাজ করছে নোয়াখালীর ৯২টি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আমাদের ইউপি সচিবগন।

রোববার বিকালে নোয়াখালী সপুার মাকের্টের পঞ্চম তলায় ফুড পাস্তা রেস্টুরেন্টে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) নোয়াখালী জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের জেলা শাখার সভাপতি আ.ন.ম সেলিমের সভাপতি ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ নোয়াখালীর উপ-পরিচালক মো. নাজিমুল হায়দার।

এসময়  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ, বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি নোয়াখালীর সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহিম, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নোয়াখালীর সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদসহ জেলার ৯২টি ইউনিয়ন পরিষদ সচিব উপস্থিত ছিলেন।

দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় সরকার বিভাগ নোয়াখালীর উপ-পরিচালক মো. নাজিমুল হায়দার বলেন, আপনারা (ইউপি সচিব) স্থানীয় সরকারের সর্ব নিন্মস্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আমরা চাই রমজানের যে তাৎপর্য তা অনুধাবন করে আপনারা যেন মানুষের কাছে সরকারের সেবা সমূহ পৌঁছে দিবেন সেই প্রত্যাশা করবো।