সেফটি ট্যাংকের ভিতর থেকে কাঠ বাঁশ বের করার সময়, জ্ঞান হারিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে অপর আর একজন আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়নে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীরামপুর এলাকায় এক বাড়িতে দুই জন নির্মাণ শ্রমিক সিফটি ট্যাংকের কাজ করতে যায়। সেফটি ট্যাংকের ভেতরে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করার জন্য সেফটি ট্যাংকের ভেতর যান এরশাদ নামে অপর আরো একজন। তবে তিনি ভিতরে যাওয়া মাত্রই জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই খাইরুল মারা যান। এরশাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুবই দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, অহিদুল ছেলে খাইরুল ইসলাম (৩৫) বুড়িরবাড়ী গ্রামের বাসিন্দা এবং এরশাদ হোসেন (৩৬) বুড়িমারী কামের হাটের বাসিন্দা।
চিকিৎসকরা জানান, খায়রুল ইসলাম সেফটি ট্যাংকি অক্সিজেনের অভাবে হাসপাতালে নিয়ে আসার আগেই সেখানে মারা গেছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক খবর পেয়েছিলে পুলিশ পাঠানো হয়েছিল। মৃত খায়রুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।