পবিত্র ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরাদ্ধকৃত ঈদ উপহার এবং ব্যক্তিগত উদ্যোগে চাউল ও নগদ অর্থ নিয়ে দুই হাজার অসহায়, গরীব ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক জাহিদুর রহমান শামীম।
গত সোম, মঙ্গল ও বুধবার পৌরসভার গোপাই, মহিলা রোড়, উজ্জলপুর, শাহাপুর, জেলে পাড়ার মানুষের মাঝে তিনি ঈদ উপহার স্বরুপ চাল, শাড়ি-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেন। কাউন্সিলর জাহিদুর রহমান শামীমের পক্ষ থেকে এসব ঈদ উপহার পেয়ে খুশি সাধারণ উপকারভোগীরা।
জাহিদুর রহমান শামীম বলেন, আমরা পারিবারিকভাবে প্রতি ঈদ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন র্দুযোগে বহু আগ থেকেই গরীব-অসহায় ও সাধারণ মানুষকে সহযোগিতা করে আসছি। এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরুপ আমার ওয়ার্ডের বাসিন্দাদের জন্য নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল ২টন চাউল দিয়েছেন। আমি ওই ২টন চাউলের সঙ্গে ব্যক্তিগতভাবে পারিবারিক তহবিল থেকে আরো ২টন চাউল যোগ করে মোট ৪টন চাউল, নগদ ৪ লক্ষাধিক টাকা ও কিছু শাড়ি-লুঙ্গি গরীব-অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছি। আগামীতেও যেন এভাবে সাধারণ মানুষের পাশে থাকতে পারি, সেই জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।