ঢাকা শনিবার, জুলাই ১৮, ২০২৬

Sangbadsanglap.com

নোয়াখালীতে চেয়ারম্যানের ঈদ উপহার পেল সাড়ে ৩ হাজার মানুষ


স্মার্ট প্রতিনিধি
২০:০৫ - শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩
নোয়াখালীতে চেয়ারম্যানের ঈদ উপহার পেল সাড়ে ৩ হাজার মানুষ

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল হোসেনের কাছ থেকে ঈদ উপহার পেয়েছে সাড়ে ৩ হাজার গরীব-অসহায় মানুষ।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে জেলা সদরের হানিফ চেয়ারম্যান বাজার সংলগ্ন নিজ বাস ভবনে ঈদ উপহার স্বরুপ নগদ টাকা, সেমাই-চিনি ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন।

এসময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, আমরা পারিবারিকভাবে প্রতি বছরই ঈদ এবং সামাজিক বিভিন্ন আচার-অনুষ্ঠানে এলাকার গরীব-অসহায় মানুষকে সহযোগিতা করে থাকি। এ বছর গরীব-অসহায় সাধারণ মানুষের পাশে দাাঁড়াতে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। প্রিয় নেত্রীর নির্দেশনা বাস্তবায়নে এবার সাড়ে তিন হাজার মানুষকে নগদ ৭ লক্ষাধিক টাকা এবং শাড়ি-লুঙ্গি ও সেমাই-চিনি উপহার দিয়েছি। আমার এই সহযোগিতা গরীব-সাধারণ মানুষের জন্য অব্যাহত থাকবে।