ঢাকা সোমবার, জুলাই ২৭, ২০২৬

Sangbadsanglap.com

সগিরা মোর্শেদ হত্যা মামলার সাক্ষ্য ৭ মে


স্মার্ট প্রতিবেদক
২০:২৫ - বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩
সগিরা মোর্শেদ হত্যা মামলার সাক্ষ্য ৭ মে

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ৭ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ হামিদা আলীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু তিনি সাক্ষ্য দিতে আদালতে আসেননি। এজন্য আদালত সাক্ষ্য গ্রহণের জন্য নতুন এ দিন ধার্য করেন। মামলাটিতে এখন পর্যন্ত ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি শামসুদ্দিন জুম্মন এ তথ্য জানান।

এ মামলার আসামিরা হলেন- নিহত সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও ভাড়াটে খুনি মারুফ রেজা।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদ সালাম ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে গেলে সিদ্ধেশ্বরী রোডে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিনই রমনা থানায় মামলা করেন তার স্বামী আব্দুস সালাম চৌধুরী।