ঢাকা সোমবার, জুলাই ১৩, ২০২৬

Sangbadsanglap.com

আজমত উল্লাহর ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট : সিইসি


স্মার্ট প্রতিবেদক
২১:২৯ - রবিবার, মে ৭, ২০২৩
আজমত উল্লাহর ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট : সিইসি

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে শোকজ করার জবাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান যে ব্যাখ্যা দিয়েছেন তাতে নির্বাচন কমিশন (ইসি) সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (৭ মে) ইসির সভা কক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেন আজমত উল্লাহ। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে সিইসি এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৩ মে আজমত উল্লা খানকে মনোনয়ন জমা দান কালে শোডাউন করাসহ ভোট চেয়ে জনসভা করার নির্বাচনী বিধি ভাঙার দায়ে দুই-দুইবার শোকজন করে ইসি। আজ রবিবার বিকেল তিনটায় তাকে সশরীরে নির্বাচন ভবনে এসে তার জবাব দিতে বলা হয়। সেই অনুযায়ী আজমত উল্লা খান নির্বাচন কমিশনে শোকজের জবাব দেন। এতে সন্তোষ প্রকাশ করেছে ইসি।