প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ২৮ বছর পরও বেসরকারি শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন দাবি করে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমে বেসরকারি শিক্ষকদের বৈষম্যে নিরসনের দাবি জানান শিক্ষক নেতারা।
সোমবার (১৩ মার্চ) বেলা ১২টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ শিক্ষক সমিটি (বিটিএ) আয়োজিত মানববন্ধনে শিক্ষক নেতারা এ দাবি জানান।
পরে তাঁরা নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে বক্তারা আরো বলেন, ২৮ বছর আগে ১৯৯৪ সালে যখন জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষকদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম, ধর্মঘট চলছিল তখন বর্তমান প্রধানমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী সেখানে গিয়ে অত্যন্ত উচ্চ কন্ঠে বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তথা আমি যদি ক্ষমতায় যাই, তাহলে বেসরকারি শিক্ষদেরকে
জাতীয়করণ করবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ ২৮ বছর অতিক্রান্ত হয়েছে,এরই মাঝে সেই বিরোধী দলীয় নেত্রী কয়েক বার সরকারে এসেছেন,প্রধানমন্ত্রী হয়েছেন। তার পরও আমরা বেসরকারি শিক্ষকরা সেই বৈষম্যের হাত থেকে মুক্তি পাই নাই।
শিক্ষক নেতারা বলেন, সময়ে সময়ে আমাদের পথ চলার প্রশ্নে বর্তমান প্রধানমন্ত্রী কিছুটা অনুদান বৃদ্ধি করেছেন, যা চাহিদার তুলনায় অত্যন্ত নগন্য। ভৈষম্যের যাতাকলে পৃষ্ট হয়ে সেই ২৮ বছরের যন্ত্রণা নিয়ে আজও বেসরকারি শিক্ষকদেরকে রাস্তায় দাঁড়াতে হয়, বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা ১৯৭১ সালে পাকিস্তানীদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে এদেশের মানুষকে মুক্ত করেছেন। আপনি সেই মহান নেতার কন্যা হয়েও আজও আমাদের বেসরকারি শিক্ষকদের বৈষম্যে দুরকরতে পারলেন না।
তাঁরা বলেন, মাথার ঘাম পায়ে ফেলে আমরা শিক্ষার্থীদের শিক্ষা দেই। কিন্তু আমরা শ্রম অনুযায়ী পারিশ্রমিক পাই না। চাকরি করেও আমাদের অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয়। আমরা আর্থিক নিরাপত্তাসহ আমাদের প্রাপ্যসম্মান চাই। এজন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই নায্য দাবি মেনে
নিয়ে শিক্ষক হিসেবে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিটি (বিটিএ) নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাসেম, বিটিএ নোয়াখালীর সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, বিটিএ নোয়াখালীর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, বিটিএ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ.বি.এম আবদুল আলীম, বিটিএ নোয়াখালীর সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর
রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমূখ।
মানববন্ধন জেলার ৯টি উপজেলা থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে বেসরকারি শিক্ষকরা অংশগ্রহণ করে।