ঢাকা রবিবার, অক্টোবর ১১, ২০২৬

Sangbadsanglap.com

নেত্রকোণার মদন উপজেলায় যুবককে গলা কেটে হত্যা


স্মার্ট ডেক্স
১৪:৪৯ - বৃহস্পতিবার, মে ৫, ২০২২
নেত্রকোণার মদন উপজেলায় যুবককে গলা কেটে হত্যা

নেত্রকোণার মদন উপজেলায় ধান কাটার কাচি (কাস্তে) দিয়ে গলা কেটে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম খায়রুল মিয়া (২৯)। তিনি মাখনা গ্রামের মৃত আব্দুস সালেকের ছেলে।

মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শুনেছি ধান কাটার ঘটনাকে কেন্দ্র করে কাচি (কাস্তে) দিয়ে গলা কেটে খায়রুলকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।