• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জে দুটি পশুখাদ্যের গুদামে ভয়াবহ আগুন

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ মার্চ, ২০২১ সংবাদটির পাঠক ৩ জন

এনবি নিউজ : নারায়ণগঞ্জ সদর উপজেলায় দুটি পশুখাদ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। উপজেলার নিতাইগঞ্জের মাছুয়াবাজার এলাকায় অবস্থিত রিপন ও মফিজ নামের দুজনের পশুখাদ্যের দুটি গুদামে গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের লেলিহান শিখা অনেক ওপরে উঠে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিবাগত রাত ১২টার দিকে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন এনবি নিউজকে জানান, রাত পৌনে ১২টার দিকে নিতাইগঞ্জের মাছুয়াবাজার এলাকায় রিপন ও মফিজের পশুখাদ্যের দুটি গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ করা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৯ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!