• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩০ দেশের কাউকে টিকা দেওয়া যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি ডেস্কঃ বিশ্বের ১৩০ দেশে এ পর্যন্ত কোনো করোনাভাইরাসের টিকা দেওয়া সম্ভব হয়নি। পক্ষান্তরে মাত্র ১০টি দেশ করোনার ভ্যাকসিনের ৭৫ শতাংশ নিজেদের দেশের মানুষের জন্য নিয়েছে। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহা-পরিচালক ড. টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, বর্তমানে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যার চেয়ে টিকা নেওয়া মানুষের সংখ্যা এখন অনেক বেশি। অল্প সময়ে এটা বিরাট সাফল্য এক দিক থেকে অবশ্যই আনন্দের খবর। তবে প্রায় ১৩০টি দেশের প্রায় ২৫০ কোটি মানুষের মধ্যে এখনো একজনকেও ভ্যাকসিনের আওতায় আনা যায়নি।

ড. গ্যাব্রিয়াসুস তার বক্তব্যে ধনী দেশগুলোকে তাদের স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকাদান শেষে রয়ে যাওয়া ভ্যাকসিনগুলো দরিদ্র দেশগুলোকে দিয়ে সাহায্য করার আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘টিকা উৎপাদন ব্যাপক হারে বাড়ানো প্রয়োজন।’

‘গত সপ্তাহে সানোফি ঘোষণা দিয়েছে যে তারা ফাইজার/বায়োএনটেকের টিকার উৎপাদনে সহায়তা দিতে নিজেদের অবকাঠামো ব্যবহার করার সুযোগ দেবে। অন্য প্রতিষ্ঠানগুলোকেও এই উদাহরণ অনুসরণের আহ্বান জানাচ্ছি।’

ফ্রান্সের সানোফি গত সপ্তাহে জানিয়েছিল, তারা আগামী জুলাই থেকে ফাইজারকে এই বছর ১০ কোটি ডোজের বেশি টিকা সরবরাহে সহায়তা দিতে চায়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৯ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!