ঢাকা বুধবার, জুন ২৪, ২০২৬

Sangbadsanglap.com

ভর্তিচ্ছুদের পাশে তিতুমীর কলেজের ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ


স্মার্ট ডেক্স
১৮:২০ - শুক্রবার, আগস্ট ১৯, ২০২২
ভর্তিচ্ছুদের পাশে তিতুমীর কলেজের ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের আসন বিন্যাস, ব্যাগ ও মোবাইল ইত্যাদি জমা রাখার দায়িত্ব পালন করেছে তিতুমীর কলেজস্থ 'ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতি' ।

শুক্রবার (১৯ তারিখ) রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সার্বিক এই সহায়তা করে উল্লেখিত সংগঠনটি।

ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শামিম হোসেন বলেন , আমরা সার্বিকভাবে চেষ্টা করেছি যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সেজন্য তাদের মোবাইল, ডিজিটাল ঘড়ি, হল রুমের তথ্য দিয়ে সহায়তা করেছি। আমরা চাই যেন সকল শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ধাপে সফল হোক। 

উল্লেখ্য, ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন হওয়ার পর থেকেই নানা কল্যাণমুখী কার্যক্রমে অংশগ্রহণ করে যাচ্ছে। পাশাপাশি ঝিনাইদহ জেলা হতে আগত শিক্ষার্থীদের সার্বিকভাবে পাশে থাকছেন।