• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

টিকা নিতে কুর্মিটোলায় জাতীয় দলের ক্রিকেটাররা

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ সংবাদটির পাঠক ২ জন

এনবি নিউজ : ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়ার আগে ক্রিকেটারদের দেওয়া হবে।

সে লক্ষ্যে বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিতে হাজির হয়েছেন নিউজিল্যান্ড সফরের ডাক পাওয়া ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

কুর্মিটোলায় তারা করোনার টিকার প্রথম ডোজ নিচ্ছেন বলে তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ।

বেলা পৌনে ১১টার দিকে টিকাদানের প্রক্রিয়া শুরু হয়েছে। সবার আগে টিকা নিয়েছেন স্টাইলিশ ওপেনার সৌম্য সরকার। এরপর নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ক্রিকেট বোর্ড জানিয়েছে, প্রথম দফায় শুধু নিউজিল্যান্ড সফরে যাবেন এমন ক্রিকেটাররাই টিকা নেবেন। কুর্মিটোলায় আপাতত তাদের জন্যই টিকার ব্যবস্থা করেছে বিসিবি।  নিউজিল্যান্ড সফরে সুযোগ না পাওয়া জাতীয় দলের ক্রিকেটার ও বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটে ক্লাবের ক্রিকেটাররা পরে টিকা পাবেন। তার পরই ঘরোয়া ক্রিকেট চালু করবে বিসিবি।

জানা গিয়েছে, টিকার জন্য আগ্রহী ক্রিকেটাররা বিসিবিতে নাম জমা দিয়েছেন। যেখানে নেই পাঁচ ক্রিকেটারের নাম।  অবশ্য ক্রিকেটারদের টিকা নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করেনি বিসিবি।

আর  এই বিষয়ে বুধবার বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘টিকার জন্য আমরা একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছি। নিউজিল্যান্ড সফর স্কোয়াডের পাঁচ থেকে সাত ক্রিকেটার টিকা নিচ্ছেন না। বাকিরা নিচ্ছেন। যারা নিচ্ছেন না, তারা কেন নিচ্ছেন না, এটি এখন পর্যন্ত জানি না’।

ক্রিকেটাররা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন তারা টিকা নেবেন কিনা। টিকা নেওয়ার বিষয়টি ঐচ্ছিক রেখেছে বিসিবি।

আর সেই সিদ্ধান্তের বলেই ওই পাঁচ ক্রিকেটার টিকায় আগ্রহ দেখাননি। তবে সেই পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনেননি বিসিবির কর্মকর্তারা।

এদিকে টিকাদানের প্রক্রিয়া সম্পন্ন হলেও নিউজিল্যান্ড সফরের স্কোয়ার্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

জাতীয় দলের প্রধান নির্বাচক  বলেন, যেহেতু করোনার টিকা নেবে ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করব।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৯ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!