ঢাকা রবিবার, অক্টোবর ১১, ২০২৬

Sangbadsanglap.com

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে


স্মার্ট প্রতিবেদক
১৬:৪৯ - বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৩
ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে

ঢাকা আইনজীবী সমিতি (২০২৩-২৪) কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের দ্বিতীয় দিনের মতো ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে ।

মাঝে একঘণ্টা বিরতি দিয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

এরআগে দুই দিনব্যাপী নির্বাচনে প্রথম দিন বুধবার ভোটাধিকার প্রয়োগ করেন ৫ হাজার ২৮ জন আইনজীবী।

প্রথম দিনের ভোট গ্রহণ শেষে রাতে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। নির্বাচনে কারচুপির অভিযোগ এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন তারা।

বৃহস্পতিবার ভোট বর্জন এবং অন্যান্য ভোটারদের ভোটদান থেকে বিরত থাকতে অনুরোধও জানান তারা।