• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

টিকাদান কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ সংবাদটির পাঠক ৭ জন

এনবি নিউজ : আজ শুক্রবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ মহামারি ঠেকাতে বাংলাদেশে চলমান টিকাদান কার্যক্রম সফল করতে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।  এ ঋণ দিয়ে দেশে ৫ কোটি ৪০ লাখ মানুষকে টিকা দিতে দেওয়া যাবে।

বিশ্বব্যাংক এর প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এই অর্থায়ন করবে।  এ ঋণের আওতায় দেশের ৫ কোটি ৪০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অগ্রাধিকার পাবে। এই ঋণ শোধ করতে ৩০ বছর সময় পাবে বাংলাদেশ।

বিশ্বব্যাংক বলছে, কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপার্ডনেস প্রজেক্ট’-এর অধীনে বিশ্বব্যাংকের অতিরিক্ত এই অর্থায়ন, প্রথম পর্যায়ে দেশের ৪০ শতাংশ নাগরিককে টিকা দেওয়া সরকারের প্রাথমিক অগ্রাধিকার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।

কোভিড-১৯ প্রতিরোধে টিকা কার্যক্রমের জন্য দক্ষিণ এশিয়ায় প্রথম ধাপে বিশ্বব্যাংক যে তিনটি দেশের জন্য ঋণ অনুমোদন করেছে, বাংলাদেশ তার অন্যতম।  অন্য দুটি দেশ হচ্ছে নেপাল ও আফগানিস্তান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্লোবাল আ্যাকসেস ফ্যাসিলিটির (কোভ্যাক্স) আওতায় দেশের ২০ শতাংশ নাগরিকের জন্য যে টিকা বাংলাদেশ পাবে, তার ব্যয় বহন করা হবে বিশ্বব্যাংকের  ঋণের এই অর্থ থেকে।

এ ছাড়া আরও ১১ শতাংশ নাগরিকের জন্য টিকা উৎপাদকের কাছ থেকে সরাসরি কেনা বা কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া টিকা ও টিকাদানের খরচও বহন করা হবে।  এর বাইরে সরকার নিজস্ব অর্থায়নে বাকি ৯ শতাংশ নাগরিকের টিকার খরচ জোগাবে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১০ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫২ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫৩ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১৩ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩৩ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!