• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাতসকালে রাজধানীতে ঝড়-বৃষ্টি, যেমন যাবে সারাদিন

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ মার্চ, ২০২৪ সংবাদটির পাঠক ৭ জন

রাজধানী ঢাকার আকাশে গত দুইদিন ধরে মেঘের আনাগোনা দেখা গেছে। সঙ্গে ভ্যাপসা গরমও অনুভূত হয়েছে জনজীবনে। তবে রোববার সাতসকালেই রাজধানীর আকাশ কালোমেঘে ছেয়ে যায়। দমকা হাওয়াসহ বয়ে যায় ঝড়। এসময় বজ্রসহ ঝুম বৃষ্টি হয়।

তবে আবহাওয়া অফিস বলছে, তিন বিভাগ বাদে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে অর্থাৎ আজ সারা দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ভোর সাড়ে ৪টা থেকে বেলা ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে আবহাওয়া অফিস ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।

টঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখলী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকিলিতে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ১৮ মিলিমিটার।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৯ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!