• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৮০ লেগ স্পিনার খুঁজে বের করেছে বিসিবি

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ সংবাদটির পাঠক ১১ জন

ক্রিকেট বিশ্বে বর্তমানে দাপট দেখাচ্ছে লেগ স্পিনাররা। এক্ষেত্রে এশিয়ার দেশগুলো অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। কিন্তু বাংলাদেশ দলে নেই নিয়মিত খেলানোর মতো লেগ স্পিনার। তবে সে আক্ষেপ এবার ঘোচার সময় এসেছে। সম্প্রতি লেগ স্পিনারের খোজে মাঠে নেমেছে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটি। পাকিস্তানের শাহেদ মেহমুদের নেতৃত্বে এই ডেভেলপমেন্ট বিভাগ দিয়েছে বেশ বড়সড় সুখবর। যদিও সেটি এখনও প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে।

দেশের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লেগ-স্পিনার বাছাই করে ৮০ জনের একটি তালিকা করেছে বিসিবি। তাদের আবার পরখ করে দেখতে ২ এবং ৩ মে সময় চূড়ান্ত করা হয়েছে। গতকাল (শনিবার) এই তথ্য নিশ্চিত করেছেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

সুজন বলছিলেন, ‘লেগ স্পিনার নিয়ে অবশ্যই আমাদের বাড়তি চিন্তা আছে। (বিসিবির গেম) ডেভেলপমেন্টে শাহেদ মেহমুদ আছেন লেগ স্পিন কোচ হিসেবে। এরই মধ্যে আমরা অনেক লেগ স্পিনার নিয়ে ট্যালেন্ট হান্ট করেছি। খুঁজে বের করেছি ৮০ জনকে। শাহেদ বাংলাদেশের আনাচে-কানাচে গিয়েছে। রংপুর, ফরিদপুর, রাজশাহী সব জায়গায় গিয়ে কাজ করে ট্যালেন্টগুলো বের করে এনেছে।’

এসব তরুণ প্রতিভা নিয়ে পরবর্তী পদক্ষেপও জানান সুজন, ‘শিগগিরই আমরা দুই ভাগে ৪০ জন করে ৮০ জনের সঙ্গে ক্যাম্প শুরু করব। আগামী ২ ও ৩ মে এই ক্যাম্প হবে। সেখানে আমরা বাছাই করে এই ক্যাম্পটা আরো ছোট করব। পরে ২০ জনে এনে আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে কাজ করব।’

এই ক্যাম্প থেকে লেগ-স্পিনার পেতে আশাবাদী সুজন, ‘আমাদের এখন অনেক লেগ-স্পিনার উঠে আসছে, আমি খুবই খুশি। আগে যথাযথ যত্নের অভাব ছিল। এজন্য লেগ-স্পিনার কোচ আমরা একজন নিয়েছি ডেভেলপমেন্টে। আমি খুব খুশি যে, মুশতাক (আহমেদ) ভাই আমাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি মনে করি, উনি যদি বেশি সময় ধরে আমাদের সঙ্গে থাকেন, তাহলে এখান (লেগ-স্পিন ক্যাম্প) থেকে বেশ কয়েকজন লেগ-স্পিনার পাওয়া যাবে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৯ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!