ঢাকা বুধবার, আগস্ট ২৬, ২০২৬

Sangbadsanglap.com

ঘরের মাঠে পয়েন্ট হারালো বার্সা


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
১৫:২৭ - মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩
ঘরের মাঠে পয়েন্ট হারালো বার্সা

পুরো ম্যাচজুড়ে রাজত্ব করার পরও ঘরের মাঠে পয়েন্ট হারালো বার্সেলোনা। কিন্তু জিরোনার জমাট রক্ষণে ফাটল ধরাতে পারেনি বার্সা সেরা সেরা তারাকারা।

দারুণ সব সেভে গোলরক্ষক পাওলো গাজ্জানিগা হতাশ করেছেন রাফিনহা, রোনালদ আরাউহো, গাভিদের। ফলে ঘরের মাঠে পয়েন্ট খোয়াতে হলো কাতালানদের। কাম্প নউয়ে সোমবার রাতে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

আসরে ২৮ ম্যাচে জাভি হার্নান্দেজের শিষ্যদের এটি তৃতীয় ড্র। ২৩ জয়ের পাশাপাশি দুটি হারের স্বাদ নিয়েছে তারা। ৭২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১১ নম্বরে থাকা জিরোনার পয়েন্ট সমান ম্যাচে ৩৫।

এই ড্রয়ে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে গিয়েছে বার্সেলোনা। ২৮ ম্যাচ খেলা কার্লো আনচেলত্তির শিষ্যদের পয়েন্ট ৫৯। তারা আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।