• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নরসিংদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : নরসিংদী সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। উপজেলার কালাইগোবিন্দপুরের নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পৌর শহরের রাঙ্গামাটি এলাকার রফিক মিয়ার ছেলে আরিফ (২০) ও সাটিরপাড়া এলাকার কামাল আফসারীর ছেলে মুকিত (২১)।

পুলিশ জানিয়েছে, নরসিংদীর সঙ্গে নদীবেষ্টিত চরাঞ্চলে যাতায়াতের জন্য নতুন সড়ক ও ব্রিজ তৈরি করা হয়েছে। প্রায়ই বিভিন্ন বয়সের লোকজন সেখানে ঘুরতে যায়। এর মধ্যে বৃহস্পতিবার রাতে আরিফ নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে নাগরিয়াকান্দি এলাকায় শেখ হাসিনা ব্রিজে ঘুরতে যান। একই সময় সাটিরপাড়া এলাকার মুকিত নামের আরেক যুবক মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় যান। এ সময় মোটরসাইকেল দুটি কালাইগোবিন্দপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় মুকিতকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় মুকিতের।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান জানান, ওই দুই মোটরসাইকেলই দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের পরই ঘটনাস্থলে একজন মারা যান। অন্যজন ঢাকায় নেওয়ার পথে মারা যান।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৯ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!