ঢাকা মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

Sangbadsanglap.com

অবৈধ নির্বাচন গোটা জাতির সঙ্গে প্রতারণা : রিজভী


স্মার্ট প্রতিবেদক
১৫:৫২ - মঙ্গলবার, জানুয়ারী ২, ২০২৪
অবৈধ নির্বাচন গোটা জাতির সঙ্গে প্রতারণা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এটি গোটা জাতিকে প্রবঞ্চিত করা। 

এ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এ নির্বাচন বর্জন করতে হবে। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীসহ জনগণকে এ অবৈধ নির্বাচন রুখে দেয়ারও আহ্বান জানান। 

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে গুলশান ২ নম্বরের আশপাশের এলাকায় লিফলেট বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি । 

বিএনপির এই মুখপাত্র বলেন, ৭ জানুয়ারি যা হতে যাচ্ছে তা কোন নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে। তারা আবারো মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার আরেকটি সাজানো প্রবসন বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু এবার আর প্রতারণার নির্বাচন করে পার পাওয়া যাবে না। 

এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী জাকিয়া আক্তার, পান্না ইয়াসমিন, আয়েশা আক্তার মিলি, হাসিনা আক্তারসহ নেতাকর্মীরা। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল আসাদ-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।