• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভারতে করোনা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি ডেস্কঃ ভারতে করোনা টিকা উৎপাদকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে আগুন লেগেছে। বৃহস্পতিবার পুনেতে প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। খবর-এনডিটিভির।

সিরাম ইনস্টিটিউটেই তৈরি হচ্ছে করোনারোধী ভ্যাকসিন কোভিশিল্ড।

বৃহস্পতিবার দুপুরের দিকে পুনেতে সেরামের মঞ্জরির কারখানার পঞ্চম তলায় আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। এরপরই গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়। গত শনিবার থেকে দেশে টিকাকরণ কর্মসূচির শুরুর পর মজুত থাকা কোভিশিল্ডের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তবে সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে আগুন লেগেছে, সেখান থেকে অনেকটা দূরে করোনাভাইরাস টিকা তৈরি ও মজুত রাখা হয়েছে। তাই কোভিশিল্ডের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই।

পুনের মেয়র মুরলীধর মোহল জানিয়েছেন, দুপুর ২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। ঘটনা স্থলে দমকলের ১০ টি ইউনিট কাজ করছে। পুনের প্রধান দমকল কর্মকর্তা প্রশান্ত রনপিসে বলেন, ‘বাড়ির ভেতরে চারজন ছিলেন। আমরা এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করেছি। কিন্তু ধোঁয়ার কারণে উদ্ধারকাজ কাজ ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন ছড়িয়ে পড়েছে।’

২১ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৯ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!