• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৫ হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ সংবাদটির পাঠক ২ জন

এনবি নিউজঃ উদ্বোধনী দিনে (বুধবার) ২৬ জনকে দেওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাজধানীর ৫ হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, আজ এই ৫টি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর টিকার প্রয়োগ হবে। পর্যায়ক্রমে এই ৫টি হাসপাতালের ৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি  আরও জানান, টিকা প্রয়োগ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪টি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ১টি, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি এবং  কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪টি বুথ করা হয়েছে।

বলে জানান তিনি।

উল্লেখ্য, বুধবার বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

টিকা দেওয়ার পর এ প্রক্রিয়া আজকে থেকে বন্ধ থাকবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হবে। আবার ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।

এ টি/ ২৮ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৯ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!