• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান নোয়াখালীতে গৃহবধূ পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন মধ্যস্বত্বভোগীদের হয়রানিতে ভূমি সেবা বিঘ্নিত হয়: ভূমি উপদেষ্টা হোয়াইট হাউসের মসনদের কে কত কাছে নোয়াখালী সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিদ্রোহীপ্রর্থীর মদদদাতার তালিকার নির্দেশঃ প্রধানমন্ত্রী

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ সংবাদটির পাঠক ২ জন

এনবি নিউজঃ গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায়, পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের তালিকা করার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশও দেন তিনি।

সভাশেষে বোর্ডের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সূত্র জানায়, সভায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিদ্রোহীদের মদদদাতাদের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও সভায় আলোচনায় উঠে আসে। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বিভাগীয় পর্যায়ের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যে আটটি কেন্দ্রীয় টিম রয়েছে, তাদের এসব বিষয়ে খোঁজখবর নেওয়া ও তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। যেসব জায়গায় ইতোমধ্যে পৌর নির্বাচন হয়েছে এবং আগামীতে অনুষ্ঠিত হবে প্রত্যেক জায়গার খবর নিতে বলেছেন তিনি।

কোন কোন পৌরসভায় কারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের কারা মদদ দিচ্ছেন, দলীয় প্রার্থীর বাইরে গিয়ে কারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বা কাদের প্ররোচনায় দলের সিদ্ধান্ত কারা উপেক্ষা করছে, তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে দলের কেন্দ্রীয় কোনো নেতা বা এমপি আছেন কিনা, সে তথ্য তিনি নিতে বলেছেন দায়িত্বপ্রাপ্ত নেতাদের। শুধু বিদ্রোহী প্রার্থীই নয়, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহীদের মদদ দিচ্ছে বা তাদের পক্ষে অবস্থান নিয়েছে, তারাও আগামীতে দলের কোনো মনোনয়ন পাবেন না। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন।

এ টি/ ৩১ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৯ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!